• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
ধামইরহাটে বিএনপি মনোনীত ৫নং আড়ানগর ইউপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা গোমস্তাপুরে উপজেলা সমাজসেবা অফিস ও নাগরিক সমাজ সংগঠনের সংলাপ অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

গোমস্তাপুরে উপজেলা সমাজসেবা অফিস ও নাগরিক সমাজ সংগঠনের সংলাপ অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গোমস্তাপুরে উপজেলা সমাজসেবা অফিস ও নাগরিক সমাজ সংগঠনের সংলাপ অনুষ্ঠিত

 

শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা সমাজসেবা অফিস ও নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বিআরডিবি হলরুমে ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও ভারতে জলবায়ু পরিবর্তনে বিশেষভাবে সংবেদনশীল অঞ্চলসমূহের বহুমাত্রিক প্রান্তিক নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ শক্তিশালীকরণের লক্ষ্যে পরিচালিত অগ্রযাত্রা প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়।

এতে আর্থিক ও কারিগরি সহযোগিতা করে বিএমজেড ও নেজ বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা  কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার আবুল বাসার, সুশাসনের জন্য নাগরিক সুজনের গোমস্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক শাহিন আলম,অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর জুয়েল রানা সহ নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় সমাজসেবা কার্যক্রম, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, নারীর ক্ষমতায়ন এবং সরকারি সেবায় নাগরিকদের অংশগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category