• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ!

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। মঙ্গলবার (২৬ মে ) রাত ১২টা ৫০ মিনিট থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এসব অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ভারতীয় মদ উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, মনোহরপুর বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে।

 

অপরদিকে রঘুনাথপুর বিওপির সদস্যরা দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত কার্যক্রমের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

 

৫৩ বিজিবি সূত্র আরও জানায়, চলতি মে মাসে ব্যাটালিয়নটি বিভিন্ন অভিযানে মোট ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category