• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬ বিজিবির অভিযান: ৪৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬ বিজিবির অভিযান: ৪৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মো:সামিরুল ইসলাম: স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। ২৬ মে (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় (০০:৩০) এই অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ কবিরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ‘সিকান্দার’ নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে।
​আটককৃত এই মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
​নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু, মাদক পাচার এবং যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির এই সর্বাত্মক ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category