• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন। মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

জনগণের কথা শুনতে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ ডিসির

Reporter Name / ৯৮ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

জনগণের কথা শুনতে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ ডিসির

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

জনগণের অভিযোগ, আবেদন ও সমস্যার কথা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ, আবেদন, পরামর্শ ও সমস্যার কথা মনোযোগ, আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে শোনেন।

 

গণশুনানিতে এদিন মোট ১২ জন সেবাপ্রার্থী তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আবেদন ও সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক সোহানা নাসরিন প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
জেলা প্রশাসন জানায়, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, হয়রানিমুক্ত ও সময়োপযোগী প্রশাসনিক সেবা নিশ্চিত করতেই নিয়মিত এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

One response to “জনগণের কথা শুনতে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ ডিসির”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category