• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ভয়াবহ

Reporter Name / ১৯৯ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ভয়াবহ

মো: সিমান্ত তালুকদার

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া বিভিন্ন মামলায় ভয়াবহ অনিয়ম ও মিথ্যা তথ্যের প্রমাণ মিলছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির চলমান তদন্তে উঠে এসেছে, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব, পরকীয়া কিংবা অর্থনৈতিক বিরোধকে “জুলাই সহিংসতা” হিসেবে উপস্থাপন করে মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু ঘটনায় জীবিত ব্যক্তিকে মৃত দেখানো, গুমের মিথ্যা অভিযোগ এবং একই ঘটনায় একাধিক মামলা দায়েরের মতো ঘটনাও পাওয়া গেছে। এছাড়া অনেক মামলার বাদী বা ভিকটিম নিজেরাই জানেন না যে তাদের নামে মামলা হয়েছে। কোথাও ভুয়া ঠিকানা ও ফোন নম্বর ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

পিবিআই কর্মকর্তারা বলছেন, এসব মামলা তদন্ত করতে গিয়ে তারা নানা জটিলতার মুখে পড়ছেন। অনেক ক্ষেত্রে বাদীপক্ষ তদন্ত অগ্রসর হওয়ার আগেই মামলা প্রত্যাহার করে নিচ্ছে। একাধিক মামলায় হাজার হাজার মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর তালিকা জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে যাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে, তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় সাড়ে ৫ হাজার আসামিকে খালাসের সুপারিশ করা হয়েছে বলেও জানা গেছে।

পিবিআই সূত্রে আরও জানা যায়, কিছু মামলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তিকেও “জুলাইয়ে আহত” দেখিয়ে মামলা করা হয়েছে। কোথাও ডিভোর্স বা পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর প্রমাণও মিলেছে।

এসব ঘটনায় এখন প্রশ্ন উঠেছে—গণঅভ্যুত্থান ঘিরে ন্যায়বিচারের প্রত্যাশায় দায়ের হওয়া মামলাগুলোর কতগুলো প্রকৃত ঘটনা এবং কতগুলো ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category