• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার জাতির প্রয়োজনে আট দফা এক দফায় রূপ নেবে: জামায়াত আমির ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন। মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি—তিন অঙ্গনে সক্রিয় আলেয়া জাহান মৌ ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাটে আত্রাই নদীত ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ধামইরহাটে আত্রাই নদীত ডুবে দুই শিশুর মৃত্যু

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে। ২৭ আগষ্ট(বৃহস্পতিবার) বেলা ১১টায় শিমুলতলী ব্রীজের পার্শ্বে রসপুর গ্রামের পাশ্বে আত্রাই নদীতে এ ঘটনাটি ঘটে। দুই শিক্ষার্থী হলো উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের যুবদল নেতা তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় , শিশু দুটি সকালে বাড়ির পার্শ্বে আত্রাই নদীতে মাছ ধরতে যায় । পরে তারা নদীতে নামলে নিচের দিকে তলিয়ে যায়। প্রথমে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয় এবং পরে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, প্রাথমিক ভাবে জানা যায় যে শিশু দুটি নদীতে মাছ ধরতে পানিতে নামেন তারা। পরে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category