• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
পাগলা মসজিদের স্বর্ণ-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু এচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স ধামইরহাটে ডিপিএল সিজন -৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।  ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমানের চাল ও অর্থ বিতরণ ধামইরহাটে ডিপিএল সিজন -৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।  চীনে চিকিৎসার জন্য নজরুল ইসলাম খান চীনে চিকিৎসার জন্য নজরুল ইসলাম খান একাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দাম রহনপুরে নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সংবর্ধনা

ধামইরহাটে একই পরিবারের ৫ জন হলেন নবমুসলিম।

Reporter Name / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ধামইরহাটে একই পরিবারের ৫ জন হলেন নবমুসলিম।

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলায় বাপ দাদার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য।ইসলাম ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরে নওগাঁ জেলা আদালতে এফিডেভি করে স্থানীয় আলেমদের উপস্থিতিতে কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন তারা। ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারের সদস্যরা হলেন— মো. আবু মুছা, ও তার স্ত্রী মোসা. ফাতেমা বিবি, এবং তিন সন্তান মো. হাসান, মো. হুসাইন ও মোসা. আমেনা। তারা উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার বাসিন্দা।

স্হানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর পরিবারের সদস্যদের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি হয়। পরে তারা ইসলামের ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও জীবনব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। একপর্যায়ে নিজেদের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন পরিবারের পাঁচ সদস্য। গত বুধবার বিকালে নওগাঁ জেলা আদালতে এফিডেভিটের মাধ্যমে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা কালেমা শাহাদাত পাঠ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তারা নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলাম গ্রহণের পর মোসা. ফাতেমা বিবি বলেন, “নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানার পর আমরা এ ধর্মের প্রতি আকৃষ্ট হই। সবকিছু জেনে-বুঝেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।” আমরা আগামী দিনগুলোতে সমাজের মুসলিম ধর্মের মানুষদের সহিত একত্রে বসবাস করতে চাই। ‘এদিকে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন মুসল্লি তাদের ইসলামি জীবনযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার কথা জানান’।

এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১৮৮৬-২৩৩৯৩৪
০১/১০/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category