ধামইরহাটে জমিজমার বিরোধে বাড়িঘরে হামলা-ভাঙচুর-আহত ২
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাতের আধাঁরে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ফার্শিপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. সোলাইমান আলীর সঙ্গে দক্ষিণ চকযদু এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে মোজাম্মেল হকের আমাইতাড়া মৌজায় অবস্থিত পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন ৪২ শতাংশ যায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। জমির দখল ও মালিকানা নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে ভুক্তভোগী মো. সোলাইমান আলীর বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় এবং ঘরের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত করে। হামলায় বাধা দিতে গেলে মো. সোলাইমান আলী এবং তার বড়মা গুলছিআরা বেগমকে মারধরের শিকার হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ভুক্তভোগী মো. সোলাইমান আলী জানান, আমরা এই জমির ওপরে দীর্ঘ ২০ বছর ধরে বসবাস করে আসছি। প্রতিপক্ষ একটি জাল দলিল তৈরি করে জমি নিজের দাবি করেন। স্থানীয় ভাবে যতবার আমরা বসেছি জমিতে আমরা রায় পেয়েছি। তারা জাল দলিল এর মাধ্যমে গায়ের জোরে জমির দখল নিজের করে নিতে হামলা ও ভাংচুর করেন। তিনি আরো বলেন বাড়িঘরের পাশাপাশি ৬০-৭০টি কলাগাছ ও বিভিন্ন গাছ কেঁটে ফেলেন। আমরা প্রশাসনের নিকট এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১৮৮৬-২৩৩৯৩৪
০১/১০/২৬
https://addlinks.pro/8j1qu
Just had a massive win here! The excitement is real and the site runs perfectly on my mobile phone. Give pkluky55 a try, you won’t regret it.
I’ve tried a few platforms recently but this one really stands out. The interface is smooth and the payouts are fast. Definitely worth checking out krmegawin777