• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ধামইরহাটে সূর্যপূজা করতে গিয়ে যুবকের আকস্মিক মৃত্যু! ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ ধামইরহাটে সূর্যপূজা করতে গিয়ে যুবকের আকস্মিক মৃত্যু! চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করিমগঞ্জে জমি বিরোধে ঘর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশনের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় সিরাপ জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফ খানকে কুপিয়ে, জবাই ও গুলি করে হত্যার হুমকি!

ধামইরহাটে ঢোল মাদলের তালে নেচে গেয়ে কারাম উৎসব পালিত। 

Reporter Name / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে ঢাক-ঢোলের তালে তালে নাচ-গান আর নানান আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার খেলনা ফুটবল মাঠে গোপীরামপুর উরাও ছাত্র-ছাত্রীবৃন্দ ও গ্রামবাসির আয়োজনে ২১তম ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষদের উৎসবস্থল পরিণত হয় আনন্দ-উচ্ছাসের মিলনমেলায়। নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়কে ধারন করে আয়োজিত এ কারাম উৎসবে মেতে ওঠেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। এ সময় খেলনা কারাম উৎসব কমিটির সভাপতি রুবেল টপ্প্যুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।

 

এ সময় আরও বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মহেষ পাল প্রমুখ। শেষে কারাম উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার হাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছেলে মেয়েদের উচ্ছ্বাসিত দেখা যায়।সভাপতি রুবেল টপ্প্যুর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা হয়।

এস,আই মিলন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

০১৮৮৬-২৩৩৯৩৪

২২/১০/২৬


আপনার মতামত লিখুন :

One response to “ধামইরহাটে ঢোল মাদলের তালে নেচে গেয়ে কারাম উৎসব পালিত। ”

  1. pkr98 says:

    pkr98 is surprisingly enjoyable! Wasn’t expecting much, but I’ve been playing it non-stop. Give it a go, you might like it. pkr98

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category