ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের চাকার নিচে পড়ে রিমন হোসেন (২১) নামে একজন কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১.৩০মিনিটে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেল বলে জানাগেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাবাসী জানান, উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়া বাজারে যাচ্ছিলেন। একই পথে রিমন হোসেন তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ভ্যানের ধাক্কায় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যায়। পরে ঘটনাস্থলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। মৃত্যু ঐ শিক্ষার্থী সম্পর্কে আরো জানা যায় যে সে ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে আলিম পরিক্ষা দিয়েছিলেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর জানা অবদি এ বিষয়ে আইনি পক্রিয়া চলমান রয়েছে।
এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১৮৮৬-২৩৩৯৩৪
০৫/১১/২৬