• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার জাতির প্রয়োজনে আট দফা এক দফায় রূপ নেবে: জামায়াত আমির ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন। মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি—তিন অঙ্গনে সক্রিয় আলেয়া জাহান মৌ ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ।

Reporter Name / ৬৯ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ।

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলায় সড়ক দূর্ঘটনায় জয় বর্মণ (২২) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার চকহরিপুর এলাকার নীল কমলের ছেলে। এ ঘটনায় সদিপ বর্মণ (২৩) নামে আরও একজন গুরতর আহত হয়েছেন। আহত যুবক একই এলাকার দুলাল বর্মণ এর ছেলে। সোমবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার শিমুলতলী ব্রিজের ওপরে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার দিক থেকে একটি মোটরসাইকেল যোগে চারজন বন্ধু একসঙ্গে বাড়িতে ফিরছিল। শিমুলতলী ব্রিজের ওপরে আসলে ছাগল ও ছাগলের রাখাল সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে থাকা পিলারের মোটরসাইকেল এর ধাক্কা লেগে যায়। ঘটনাস্থলে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে জয় বর্মণ মারা যায়। বাকি ৩জনের মধ্যে সদিপ বর্মণ গুরতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনা সম্পর্কে ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।বাঁকি যারা আঘাত প্রাপ্ত হয়েছে তারা চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

এস আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১৭২৫-২৩৩৯৩৪
২৪/৮/২৬


আপনার মতামত লিখুন :

One response to “ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ।”

  1. phjilibet88 says:

    Honestly, the winning streaks I’ve had here are unbelievable. It is a legit platform and the withdrawal process is a breeze. Check out phjilibet88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category