• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার জাতির প্রয়োজনে আট দফা এক দফায় রূপ নেবে: জামায়াত আমির ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন। মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি—তিন অঙ্গনে সক্রিয় আলেয়া জাহান মৌ ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাটে ২০০ টাকার জেরে যুবক খুন।

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ২০০ টাকার জেরে যুবক খুন।

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় মাত্র ২০০ টাকার বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর আঘাতে মুস্তাকিন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা রেশমা খাতুন (৫৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন হোসেন ওই এলাকার বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বড়শিবপুর এলাকার জলিল উদ্দিনের ছেলে রতন (১৮)-এর কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে একটি কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন। বুধবার দুপুরে ওই জালের টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে রতন ধারালো হাসুয়া দিয়ে মুস্তাকিনকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মুস্তাকিনের মা রেশমা খাতুনও গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, নিহত মুস্তাকিন ও অভিযুক্ত রতন দুজনই মাদকাসক্ত ছিলেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

৩ responses to “ধামইরহাটে ২০০ টাকার জেরে যুবক খুন।”

  1. Logging in is so hassle free and the mobile version runs perfectly on my phone. Quick deposits in Naira and instant cashouts make this my daily go to for sports. No stress at all just pure entertainment. sportybetapploginnigeria

  2. auunitedau says:

    Finding a fair betting site as an Aussie is actually pretty rare but this one gets it right. The odds on the footy matches are fair and I never had to chase a payout. Honestly just give it a quick look when you get a free moment auunitedau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category