• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পাগলা মসজিদের স্বর্ণ-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু এচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স ধামইরহাটে ডিপিএল সিজন -৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।  ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমানের চাল ও অর্থ বিতরণ ধামইরহাটে ডিপিএল সিজন -৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।  চীনে চিকিৎসার জন্য নজরুল ইসলাম খান চীনে চিকিৎসার জন্য নজরুল ইসলাম খান একাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দাম রহনপুরে নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সংবর্ধনা

পলিথিন-প্লাস্টিক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পলিথিন-প্লাস্টিক নিয়ন্ত্রণে

কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

 

শেখ মোহাম্মদ পারভেজ (ঢাকা)

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।

সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

রহনপুরে নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সংবর্ধনা শাহীন আলম, স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবায় রহনপুর’। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রহনপুর স্টেশনে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবতার সেবায় রহনপুর সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জেম সহ সভাপতি মো গাজীউল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খা,রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্বাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা, রহনপুর উন্নয়ন আন্দোলনের মুখপাত্র কাউসার জামান,অফিস সহকারী আজম আলীসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় বক্তারা ব্যবসায়ীদের কল্যাণে নবনির্বাচিত কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।