• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার রায়গঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, গত রাতে ৩টি পল্লী বিদ্যুৎ এর টান্সপার্ফার চুরু, কৃষকের ৪ গরু চুরি, আজ ধানগড়া থেকে মোটরসাইকেল চুরি। ধামইরহাটে ২০০ টাকার জেরে যুবক খুন। চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার

সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 

 

শেখ মোহাম্মদ পারভেজ (ঢাকা)

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা পৃথকভাবে দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানান।

এরপর প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফাতেহা পাঠ করেন। এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকেই শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলের আশপাশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

পর্যায়ক্রমে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানান। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সমাধিস্থল এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

২ responses to “প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা”

  1. mpo1881slot says:

    Best slot experience I have had in a while. The bonuses are generous and the support team is very helpful. Cheers to mpo1881slot.

  2. bd111bedbd says:

    Signing up on bd111bedbd was completely hassle free and I started playing within minutes. Their weekly promotions keep things fresh and I always get my winnings without any drama. Highly recommend for relaxed gaming. bd111bedbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category