• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রে সুলতান মাহমুদ রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষ: নিহত ১, আইসিইউতে অপরজন পাবনায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

Reporter Name / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক
    ———————————————-
    মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ সংক্রান্ত মামলা এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় অনুষ্ঠিত হচ্ছে “প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫”। ২০২২ সালের পর এবারই প্রথম সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম মহানগরীর ১১টি কেন্দ্র এবং জেলার বিভিন্ন উপজেলার ৪০টি কেন্দ্রে মোট ৩১,৯৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। ১৫ মার্চ ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত এ পরীক্ষা চলবে।

আজ ১৫ এপ্রিল, ২০২৬ তারিখে পরীক্ষার প্রথম দিনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জনাব পাঠান মোঃ সাইদুজ্জামান, সহকারী কমিশনার (শিক্ষা) জনাব আফরিন ফারজানা পিংকি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফিরোজ আহাম্মদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন এবং কোতোয়ালি থানা শিক্ষা অফিসার জনাব খন্দকার সখিনা বেগম।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বর্তমান সরকারের শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন এবং কেন্দ্রের সার্বিক পরিবেশ সন্তোষজনক হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাই ও স্বীকৃতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উক্ত কেন্দ্রে মোট ৮৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৪ জন উপস্থিত ছিল। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ছিল বলে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জেলা প্রশাসন, চট্টগ্রাম জনতার অনলাইন প্রেস ক্লাব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category