• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রে সুলতান মাহমুদ রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষ: নিহত ১, আইসিইউতে অপরজন পাবনায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন

ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

 

নিজস্ব প্রতিবেদন:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন ২০২৬) ভোর আনুমানিক ৩টার দিকে ভোলাহাট থানার গোহালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেন (৫৭) এর গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করা হলে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে একজনকে আটক করেন। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে ওই ব্যক্তিকে মারধর করে।।

 

আটক ব্যক্তির পরিচয় ফিরোজ আলী (৪০) বলে জানা গেছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত প্রায় পাঁচ বছর ধরে তিনি ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামের শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

 

মারধরে গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে তিনি মারা যান।
খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

 

ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ভোলাহাট থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

One response to “ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category