• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ। ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন

মিরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি : শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় ধাপে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মিরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি : শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় ধাপে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

 

মোঃ সিমান্ত তালুকদার

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে মিরপুর বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

এর আগে ২৫ জুন বৃহস্পতিবার প্রথম ধাপে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে বিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, মনোরম ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজ হাতে গাছ লাগিয়ে গাছের পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করে।

কর্মসূচি উদ্বোধন করেন ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবিএম আব্দুর রাজ্জাক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমাদ হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এই সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং বিদ্যমান বৃক্ষ সংরক্ষণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন মানুষের অক্সিজেনের চাহিদা পূরণ করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।

বৃক্ষরোপন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শাখা প্রধান (বালক) গোলাম মোস্তফা আকন্দ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া’র উপস্থিতিতে বন্ধুসভার সদস্যরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করেন। কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন তানিয়া হক অদ্রিতা। এছাড়াও মিরপুর বন্ধুসভার অন্যান্য সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ, চারা সংরক্ষণ এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকেরা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং তরুণ প্রজন্মকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বাস্তবমুখী সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, মিরপুর বন্ধুসভা দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধের বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং পরিবেশ সংরক্ষণে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ভিত্তিক পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ অভিযান, পরিচ্ছন্নতা কর্মসূচি এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মসূচি শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পরিবেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার আন্দোলনকে আরও বেগবান করবে।


আপনার মতামত লিখুন :

One response to “মিরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি : শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় ধাপে বৃক্ষরোপণ অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category