• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে হট্রোগোল কাহালুর কৃতি সন্তান আলহাজ্ব শফিকুল ইসলাম: মৎস্য খাতে সাফল্য, শিক্ষা ও সমাজসেবায় অনন্য অবদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে: ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক- ২ কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন। পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ মেরিন একাডেমির সমুদ্রযাত্রী দিবস-২০২৬ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে উদযাপিত ধামইরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

 

 

মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার-এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে এক মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৭ জুলাই সকাল ১০ ঘটিকায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। সীমান্তবর্তী এলাকার ২৫ জন নির্বাচিত যুবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এই উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড.মোঃ কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহিন আকতার প্রমুখ। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটি নির্ণয়, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি। তিনি বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে। বিজিবির প্রত্যাশা, এ প্রশিক্ষণ কর্মসূচি সীমান্তবর্তী এলাকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

One response to “চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category