• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি গোমস্তাপুরে আমবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়নের শালুকতলা বিলে গভীর রাতে ডিপের ৩ টি ট্রান্সফর্মা চুরি গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ, রয়েছে দুই বছরের সাজা গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে তেলককুপি সীমান্তে মোটরসাইকেল ও ১৮ বোতল নেশাজাতীয় স্কাফসিরাপ সহ আটক ১ রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে

মেধার স্বীকৃতিতে ভালশুন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃত্তি প্রদান

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মেধার স্বীকৃতিতে ভালশুন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃত্তি প্রদান

 

এস এম সালমান হৃদয় বগুড়াঃ

বগুড়ার কাহালু উপজেলার ভালশুন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মরহুম আলহাজ উদ্দিন মণ্ডল মেমোরিয়াল সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড বিএনপি, মালঞ্চা ইউনিয়ন এবং সাবেক সভাপতি, ভালশুন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

বক্তারা বলেন, বৃত্তি শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তোলে। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

প্রধান অতিথি শফিকুল ইসলাম রানা তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”


আপনার মতামত লিখুন :

৯ responses to “মেধার স্বীকৃতিতে ভালশুন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃত্তি প্রদান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category