• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

কমিটি নয়, যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কমিটি নয়, যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

শিক্ষক নিয়োগে কমিটি পদ্ধতি বাতিল করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ এবং দ্রুত নিয়োগ সার্কুলার প্রকাশসহ তিন দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষক নিয়োগপ্রত্যাশীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের কালীবাড়ি মোড় চত্বরে ‘শিক্ষক নিয়োগপ্রত্যাশী ঐক্য পরিষদ, কিশোরগঞ্জ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক নিয়োগপ্রত্যাশীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে অবস্থান নেন।

 

মানববন্ধন থেকে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— কমিটি নয়, এনটিআরসিএ’র (NTRCA) মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে হবে; আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ করতে হবে এবং এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ দিতে ব্যর্থ হলে পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে হবে।
মানববন্ধনে শিক্ষক নিয়োগপ্রত্যাশী সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, হুমায়ূন কবির ও এমদাদুল মাহবুবসহ অন্যরা বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা শিক্ষক নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাই কোনো ধরনের অনিয়ম বা কমিটি নির্ভরতা বাদ দিয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষক নিয়োগে এনটিআরসিএর মাধ্যমে কার্যকর ও নিরপেক্ষ প্রক্রিয়া চালু রয়েছে। তাই কমিটির মাধ্যমে নিয়োগ না দিয়ে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ দিতে হবে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক নিয়োগপ্রত্যাশীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category