ভাঙা দেয়াল, ফাটল ধরা ছাদ: নতুন ভবনের অপেক্ষায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং ছাদের অবস্থাও নাজুক। কিছুদিন আগে স্কুলের সব কিছু চুরি করে নিয়ে যায়,পরে থানায় একটা জিডি করা হয়েছে এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল পাওয়া যায় নাই,ঝুঁকিপূর্ণ এ ভবনেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান।
বিদ্যালয়ে বর্তমানে ৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন। মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১০৭ জন। ভবনের বেহাল অবস্থার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ। শ্রেণিকক্ষ সংকট থাকায় নিয়মিত পাঠদান ও পরীক্ষা গ্রহণেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
এছাড়া বিদ্যালয়ের মাঠের অবস্থাও করুণ। বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়, ফলে শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলায় বিঘ্ন ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার বলেন, “আমরা সব দিক দিয়েই সমস্যায় আছি। বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন খুবই প্রয়োজন। নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।”
সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম রেজা, শম্পা সাহা, শহীদুল্লাহ ও রফিকুল আলমও বিদ্যালয়ের সমস্যার কথা তুলে ধরে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান।
স্থানীয় অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
[1073]takabet11 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও দ্রুত বিকাশ পেমেন্ট,takabet11 অ্যাপ ডাউনলোড করে উপভোগ করুন সেরা অনলাইন স্লট গেম। দ্রুত বিকাশ পেমেন্টের সুবিধায় আজই লগইন করে আপনার গেমিং যাত্রা শুরু করুন। visit: takabet11