• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধামইরহাটে সড়কে ঝরলো মোটরসাইকেল চালকের প্রাণ। ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন

রহনপুরের কুখ্যাত মাদক দম্পতি গ্রেফতার: স্বামীর নামে ৯ ও স্ত্রীর নামে ১০ মামলা; দেড় বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা:ডিএনসি

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

রহনপুরের কুখ্যাত মাদক দম্পতি গ্রেফতার: স্বামীর নামে ৯ ও স্ত্রীর নামে ১০ মামলা; দেড় বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা:ডিএনসি

 

 

নিজস্ব প্রতিবেদন,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত মাদকবিরোধী মোবাইলকোর্ট অভিযানে গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

সোমবার (০৮ জুন ২০২৬) সকাল ১১:০০টা থেকে ১১:৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে নুনগোলা কেডিসি পাড়া এলাকার মোসা. সাজেদা বেগম (৪৭) ও তার স্বামী মো. আব্দুস সাত্তার (৭০)-কে আটক করা হয়। অভিযানে সাজেদা বেগমের নিকট থেকে ৭০ গ্রাম এবং আব্দুস সাত্তারের নিকট থেকে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গোয়েন্দা তথ্য ও আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত এই স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে মো. আব্দুস সাত্তারের বিরুদ্ধে পূর্বে ৯টি এবং মোসা. সাজেদা বেগমের বিরুদ্ধে ১০টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে, যা তাদের মাদক কারবারে দীর্ঘদিনের সম্পৃক্ততার প্রমাণ বহন করে।

 

মামলার ডকুমেন্টস:

স্বামীর নামে ৯ ও স্ত্রীর নামে ১০ মামলা;

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উম্মে সালমা রুমা মো. আব্দুস সাত্তারকে ০১ (এক) বছর ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকির মুন্সি মোসা. সাজেদা বেগমকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমও চলমান থাকবে।

চৌধুরী ইমরুল হাসান
উপপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

৩ responses to “রহনপুরের কুখ্যাত মাদক দম্পতি গ্রেফতার: স্বামীর নামে ৯ ও স্ত্রীর নামে ১০ মামলা; দেড় বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা:ডিএনসি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category