• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার জাতির প্রয়োজনে আট দফা এক দফায় রূপ নেবে: জামায়াত আমির ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন। মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি—তিন অঙ্গনে সক্রিয় আলেয়া জাহান মৌ ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি

Reporter Name / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি

 

 

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ভবন স্থাপনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ এবং এ ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রায়গঞ্জ পৌর এলাকার এসএস কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় সমাজকর্মী মো. নাজমুছ সাকিব। এ সময় প্রয়াত বিএনপি নেতা নুর সাঈদ সরকারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নাজমুছ সাকিব বলেন, টিটিসি ভবনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে সংসদ সদস্যের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। ঘটনার আগে ও পরে ফয়সাল বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও অশালীন বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনার পর ভুল তথ্যের ভিত্তিতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তমাল সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক শ্রাবণ সরকারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে দাবি করে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।
নাজমুছ সাকিব মামলাটি প্রত্যাহার অথবা আইনানুগভাবে নিষ্পত্তির উদ্যোগ নিতে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, “আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই শান্তিপূর্ণ, স্থায়ী ও গ্রহণযোগ্য একটি সমাধান।”
এ সময় উপজেলা সদরের মানুষের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে টিটিসি ভবন উপজেলা সদরে স্থাপনের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্যও সংসদ সদস্যের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।


আপনার মতামত লিখুন :

One response to “রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি”

  1. 577bet says:

    [9355]577bet Official Login | বিকাশ পেমেন্ট ও সেরা ক্যাসিনো বোনাস,577bet অ্যাপ ডাউনলোড করে উপভোগ করুন সেরা অনলাইন ক্যাসিনো বোনাস। বিকাশ দিয়ে সহজেই পেমেন্ট করুন এবং স্লট গেমের নিয়ম জেনে আজই জয়েন করুন। visit: 577bet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category