রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার গুরুতর আহত
আবু মোহাম্মদ ও মোঃ সিমান্ত তালুকদার
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ বছর বয়সী এক ডাম্প ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার S&B ভাটার সামনে, নুর পাম্প থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ চাকার বালুবাহী ডাম্প ট্রাকটি চলাচলের সময় চালক ঘুমিয়ে ছিলেন এবং হেলপার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। আহত হেলপারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রায়গঞ্জ হাসপাতাল সূত্রে চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে নিহত চালক ও আহত হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।
Honestly, it’s really good
Finally found a site that doesn’t lag during big wins. The interface is super clean and easy to navigate. I highly recommend phtaya09 to everyone.