• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ পাবনায়,বেড়ায় নিজ ঘর থেকে ১১ বছরের সুবর্ণার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাবনা ক্যাডেট কলেজে  ৫২ জন ক্যাডেটের সবাই জিপিএ-৫; শতভাগ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক, প্রশংসায় শিক্ষাঙ্গন বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠি ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন।

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ২২১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো তামিম (১২) ও ফাহিম (১৩)। শুক্রবার দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দুই শিশু প্রবাসী আব্দুল মমিনের ছেলে। তারা পরিবারের সঙ্গে মায়ের বাড়িতে বসবাস করছিল। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category