সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন
পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রেসক্লাব চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান এবং সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ। এছাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান ও সেক্রেটারি আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন জয়নুল আবেদিন রানা, আলী আহসান মঞ্জু, মানিক মিয়া রানা, রতন দাশ, মীন নাজমুল বারী নাহিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে কেক কেটে সাঁথিয়া প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।