• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা

সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য ৫৩ বিজিবি’র ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

Reporter Name / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য ৫৩ বিজিবি’র ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

 

মো:সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা মানবিক দায়িত্ব পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় অদ্য (২১ জুলাই) ২০২৬ তারিখ মঙ্গলবার ৯: টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য একটি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়| এছাড়াও উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ভেটেরিনারী ডাক্তারের মাধ্যমে স্থানীয় গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়|

 

এই মানবিক উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং বিজিবি’র প্রতি তাদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে বিজিবি যে সর্বদা সীমান্তবাসীর পাশে রয়েছে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়| এছাড়া ২০০ টি গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

সীমান্তবর্তী জনগণের চিকিৎসা সেবার এই ক্যাম্পেইনে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ২ জন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ১ জন চক্ষু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এ নিয়োজিত ২ জন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের ১ জন ভেটেরিনারী ডাক্তারসহ মোট ৮ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই স্বাস্থ্যসেবা প্রদান করেন। উক্ত ক্যাম্পেইনে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ৫৩ বিজিবি’র উপ-অধিনায়কসহ অন্যান্য পদবীধারী বিজিবি সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|


আপনার মতামত লিখুন :

৬ responses to “সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য ৫৩ বিজিবি’র ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ”

  1. bet09app on mobile is surprisingly smooth. I usually hate betting on my phone, but this app ain’t bad. Give it a download and see what you think. bet09app

  2. bet169… Had a nice run there last night on slots. Seems okay so far, withdrawals were processed in under 3 hours so I’m happy! bet169

  3. luk88.run is where i go for a quick game when I’m bored bored. Pretty quick, but always remember to be careful. luk88.run

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category