• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন। মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

সীমান্তে বিজিবি’র জোড়া অভিযান: ট্রাক ও বিপুল পরিমাণ মাদকসহ আটক ২, সিজার মূল্য ৭০ লাখ টাকা

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সীমান্তে বিজিবি’র জোড়া অভিযান: ট্রাক ও বিপুল পরিমাণ মাদকসহ আটক ২, সিজার মূল্য ৭০ লাখ টাকা

 

(নিজস্ব প্রতিবেদক):

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে একটি বাংলাদেশী ট্রাক, ২,০৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ, ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৭০ লক্ষ ৩৫ হাজার টাকা। গত ১৬ জুন (মঙ্গলবার) রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার শাহাবাজপুর ও বিনোদপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।

 

প্রথম অভিযান: বালিয়াদিঘীতে ট্রাকে বিপুল পরিমাণ সিরাপ জব্দ
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন রাত আনুমানিক ১০টার দিকে ৫৯ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক (এডি) সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের প্রানীসম্পদ কোয়ারেন্টাইনের পাশে পাঁকা রাস্তায় একটি বাংলাদেশী ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রাকটির ভেতরে ৭টি প্লাস্টিকের বস্তায় লুকানো ২,০৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ পাওয়া যায়। এ সময় মোঃ রিয়াদ হোসেন (২০)নামে একজনকে আটক করা হয়। আটক রিয়াদ কুমিল্লা জেলার লাকসাম থানার পাশাপুর গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে। এই অভিযানে ট্রাক, মোবাইল ও মাদকসহ জব্দকৃত মালামালের সিজার মূল্য ৬৮ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা।

 

দ্বিতীয় অভিযান: খাসেরহাটে ইয়াবাসহ আটক ১
অপরদিকে, একই রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে চৌকা বিওপিতে কর্মরত নায়েক সুরজিত নাগ এর নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহল দল বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট গ্রামে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে মোঃ নাঈম ইসলাম (১৮)নামের এক তরুণকে ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। নাঈম শিবগঞ্জ থানার জমিনপুর গ্রামের মামলত আলীর ছেলে। জব্দকৃত ইয়াবা ও মোবাইলের সিজার মূল্য ২ লক্ষ ৫০০ টাকা।
আইনি প্রক্রিয়া ও বিজিবি’র বক্তব্য

 

আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত ট্রাক, মোবাইল ও মাদকদ্রব্যসহ তাদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

২ responses to “সীমান্তে বিজিবি’র জোড়া অভিযান: ট্রাক ও বিপুল পরিমাণ মাদকসহ আটক ২, সিজার মূল্য ৭০ লাখ টাকা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category