• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ ৯নং ওয়ার্ডে উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি দিলেন মেম্বার প্রার্থী- মেরাজুল হক

Reporter Name / ২৮০ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ ৯নং ওয়ার্ডে উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি দিলেন মেম্বার প্রার্থী-মেরাজুল হক

 

নিজস্ব প্রতিবেদকঃ

৮নং আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মেরাজুল হক তার নির্বাচনী প্রচারণায় এলাকার উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেছেন।

 

তিনি বলেন, নির্বাচিত হলে নাদেরাবাদ ৯নং ওয়ার্ডের ভাঙা রাস্তা ও ড্রেন দ্রুত সংস্কার করা হবে, যাতে বর্ষাকালে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। পাশাপাশি বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন এবং রাস্তার আলো নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

 

তিনি সাক্ষাৎকারে বলেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষা খাতে ছেলেমেয়েদের বিদ্যালয়মুখী করা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও গুরুত্বারোপ করেন।

 

মেম্বার প্রার্থী আরও জানান, ইউনিয়নের সকল উন্নয়ন কার্যক্রমের হিসাব জনগণের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করা হবে এবং নির্বাচিত হলে জনগণের সেবায় সার্বক্ষণিক পাশে থাকার চেষ্টা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category