• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

Reporter Name / ২০৩ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রফেসরপাড়ায় এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস (IELTS) ও অ্যাসেট (ASSET) প্রজেক্টের ‘ইংলিশ ফর ওয়ার্ক-২’ এবং ‘ট্যুর গাইডিং-৩’ ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে যাত্রা শুরু করেছে ‘এনআর’স ওয়ার্ল্ড (NR’s World) ইংলিশ এডুকেশন সেন্টার। শনিবার (৯ মে) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআর’স ওয়ার্ল্ডের উপদেষ্টা এনামুল হক তুফান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা আহমদ এবং শাহ নেয়ামতুল্লাহ কলেজের ইংরেজি প্রভাষক নওসাবাহ নেহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাসনিয়া অলিভ ইউসা ও ইসরাত জাহান। স্বাগত বক্তব্য দেন এনআর’স ওয়ার্ল্ডের পরিচালক ইব্রাহিম খলীল (নয়ন)। এসময় প্রতিষ্ঠানের ট্রেইনার রিফা তামান্নাসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও কার্যকর শিক্ষাপদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এনআর’স ওয়ার্ল্ড কাজ করবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এখানে স্পোকেন ইংলিশ, কিডস স্পোকেন ইংলিশ এবং একাডেমিক ইংলিশ কোর্স চালু রয়েছে। শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথক পাঠদানের ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীরা নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ইংরেজি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category