• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‘সাক্ষরতা মানুষের জ্ঞান, দক্ষতা ও আত্মনির্ভরশীলতার ভিত্তি :

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‘সাক্ষরতা মানুষের জ্ঞান, দক্ষতা ও আত্মনির্ভরশীলতার ভিত্তি :

 

‎মোঃ আল আমিন
‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

‎“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
‎সভায় প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি। একটি জ্ঞানভিত্তিক, দক্ষ, বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গঠনে সবার জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও জীবনমুখী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
‎তিনি বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, ডিজিটাল সাক্ষরতা, আর্থিক সাক্ষরতা এবং জীবনমুখী দক্ষতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করে তাদের সক্ষমতা বাড়াতে হবে। এর মাধ্যমে একটি সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
‎জেলা প্রশাসক আরও বলেন, সাক্ষরতার হার বৃদ্ধি দেশের উন্নয়ন ও মানবসম্পদ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার আলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
‎আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জেসমিন আক্তার।
‎সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং দেশের টেকসই উন্নয়নের অন্যতম হাতিয়ার। প্রত্যেক নাগরিককে শিক্ষার আওতায় আনার মাধ্যমে একটি আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
‎শেষে বক্তারা ‘সাক্ষরতার আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষ, সমৃদ্ধ হোক সমাজ ও দেশ’—এই প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

২ responses to “কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‘সাক্ষরতা মানুষের জ্ঞান, দক্ষতা ও আত্মনির্ভরশীলতার ভিত্তি :”

  1. Using the app makes everything so much more convenient. I can play anywhere and anytime via 91jililoginapp

  2. 33jiliph says:

    Everything works perfectly on my mobile phone which is a huge plus for me. I can play anywhere anytime thanks to 33jiliph.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category