• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

কিশোরগঞ্জ জেলা জিসাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ‎সভাপতি :জাকারিয়া আলম (বাপ্পি ), সাধারণ সম্পাদক : আব্দুল বাতেন

Reporter Name / ১৭০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জ জেলা জিসাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
‎সভাপতি :জাকারিয়া আলম (বাপ্পি ), সাধারণ সম্পাদক : আব্দুল বাতেন

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির অনুমোদনে কিশোরগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম যৌথ স্বাক্ষরে নবগঠিত কমিটির অনুমোদন দেন।

 

অনুমোদিত কমিটিতে কিশোরগঞ্জ সদর উপজেলার মো. জাকারিয়া আলম (বাপ্পী) সভাপতি এবং মো. আব্দুল বাতেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিউদ্দিন আহমেদ পলাশকে সিনিয়র সহ-সভাপতি এবং হোসেনপুর উপজেলার হারুন অর রশিদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

নবগঠিত কমিটির বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ৩০ মে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণার দাবিও জানান।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শফিকুর রহমান ইকবাল, আবু হানিফ রাসেল, বিল্লাল হোসেন, জুনন মিয়া ও ফুরকান মিয়া।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমূল হক খোকা, আব্দুল জলিল, শহীদুল্লাহ, জুয়েল মিয়া, আনিসুর রহমান লিটন, জহীর মিয়া, আব্দুল বাতেন (অব.), হীরণ মিয়া ও শাহ আলম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক অন্তর মীর, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ বাবু ও ইমরান, দপ্তর সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক সুহাগ মিয়া, কোষাধ্যক্ষ আল আমিন, ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক বুলেট মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শামিমা সুলতানা, আইন সম্পাদক সাব্বীর হোসেন এবং সদস্য হিসেবে জেসমিন ও উম্মে সালমা দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুত সাংগঠনিক কার্যক্রম শুরু করে জিসাসের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

৩ responses to “কিশোরগঞ্জ জেলা জিসাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ‎সভাপতি :জাকারিয়া আলম (বাপ্পি ), সাধারণ সম্পাদক : আব্দুল বাতেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category