• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: মুনুল হক

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের

বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: মুনুল হক

 

 

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মুনুল হক বলেছেন, জনগণের ভোটে দেওয়া গণভোটের রায় উপেক্ষা করার সুযোগ নেই। রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বগুড়ার সাতমাথার খোকন পার্কে বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুনুল হক বলেন, একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। তাই একটি ফলাফল বৈধ আর অন্যটি অবৈধ বলার সুযোগ নেই। তিনি গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দুর্বল সংশোধনের পরিবর্তে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর ও স্থায়ী সংস্কার প্রয়োজন। পাশাপাশি ইসলামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category