• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

গোপালগঞ্জে মুকসুদপুর সড়ক দুর্ঘটনায় আরোহী মৃত্যু

Reporter Name / ২৬৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জে মুকসুদপুর সড়ক দুর্ঘটনায় আরোহী মৃত্যু লুৎফর সিকদার (ক্রাইম রিপোর্টার্স) গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় তামিম মাতুব্বর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত তামিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮ টার সময় মুকসুদপুর উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের শান্তিপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাট গামী একটি অজ্ঞাত বাস শান্তিপুর এলাকায় আসলে অপরদিক থেকে আসা গোপালগঞ্জ গামী মোটরসাইকেল, ইজিবাইক ওভারটেক করতে গেলে বাসের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তামিম মাতুব্বর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আরো দুজন গুরুতর আহত হন, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় তামিম মাতুবব্বর নিহত হয়েছে বাকী দুই আরোহী গুরুতার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category