• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএসসিসিতে তিন পদে থাকা মনোয়ার হোসেনের বদলি, প্রশাসনিক ভারসাম্য নিয়ে প্রশ্ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ ধামইরহাটে বিএনপি মনোনীত ৫নং আড়ানগর ইউপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা গোমস্তাপুরে উপজেলা সমাজসেবা অফিস ও নাগরিক সমাজ সংগঠনের সংলাপ অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ

গোমস্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গোমস্তাপুর ইউনিয়নের হোগলা উচ্চ বিদ্যালয়ে ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম রেজা, সহকারী শিক্ষক আব্দুল করিম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আলম, ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের উপজেলা হিসাবরক্ষক মালা গমেজ, অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর জুয়েল রানা এবং স্টুডেন্ট ফোরামের সদস্যরা।

এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, সম্মিলিত উদ্যোগও জরুরি। নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব। এ জন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category