• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা!

​মো: সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৩৫৮ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

“দুনিয়ার মজদুর, এক হও এক হও”—এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (১লা মে) সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), গোমস্তাপুর উপজেলা শাখার(রেজিঃ নং- বি-১৯৭১) এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 

​সকালে উপজেলার রহনপুর বাগদুয়ার পাড়া অফিস

কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে ইমারত নির্মাণ কাজের সাথে যুক্ত শত শত শ্রমিক তাদের অধিকার আদায়ের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

 

​র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, সভাপতি মো: সায়েদ আলী, সাধারণ সম্পাদক, আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক তাজামুল হক তজু,কার্যকারী সদস্য আকতারুজ্জামান, সদস্য নাজিম আকতার মাসুম,সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন:

​শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের অধিকার নিশ্চিত করতে হবে।​নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি প্রদান করতে হবে।​নির্মাণ শ্রমিকদের পেশাগত ঝুঁকি মোকাবিলায় বীমা ও সরকারি সহায়তার দাবি জানানো হয়।​ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)-এর উপজেলা শাখার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামো উন্নয়নে মেরুদণ্ড হিসেবে কাজ করছে। আমাদের ঐক্যই আমাদের শক্তি। আজ আমরা শপথ নিচ্ছি, সকল প্রকার শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ইনসাব রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।”

​বক্তারা মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এবং ইনসাব-এর পক্ষ থেকে সকল শ্রমিককে মে দিবসের বিপ্লবী শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে শ্রমিকদের সার্বিক কল্যাণ দেশ-জাতির সমৃদ্ধি কামনা ও মৃত্যু শ্রমিকদের আত্মার মাগফেরাত

করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category