• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা 

গোমস্তাপুর ও নাচোলে জাতীয় যুব দিবস উদযাপন যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা এবং সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

দুই উপজেলায় আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “তরুণ প্রজন্মই দেশের চালিকাশক্তি। যুবসমাজকে দক্ষ, আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।”

তিনি যুবসমাজকে আধুনিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান। যুবকদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুবক-যুবতী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category