• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা 

চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

Reporter Name / ৪৭ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশে একযোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ক্রীড়া কার্যক্রমের মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা, তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটানো এবং ভবিষ্যতের দক্ষ ও মানসম্মত ক্রীড়াবিদ তৈরি করা। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের ক্রীড়াপ্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি ক্রীড়াবিদদের সাফল্য তাদের পরিবারেও অর্থনৈতিক স্বচ্ছলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ একরামুল হক পিপিএম, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ। আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরির পথ সুগম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category