• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রাম সদর ইউপি নির্বাচনে চার প্রার্থীকে ঘিরে আলোচনা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ধামইরহাটে ইসবপুর চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা-সমর্থন পেলেন এস এম জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন সাংবাদিকদের মুক্তির দাবিতে তুরস্কে বিক্ষোভ মুগদায় তরুণীর নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও হুমকির অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ২৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Reporter Name / ১৮৮ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ২৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ২৬৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

নবগঠিত কমিটিতে মো. সাইফ জামান আনন্দকে সভাপতি এবং মো. আতিকুজ্জামান আশিককে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে ১ নাং সহ-সভাপতি এ.কে. এম. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহফুজ বিন তৌফিক, সাংগঠনিক সম্পাদক মো: আজম আলী, সহ- সম্পাদক মো: মাসুদ রান, সদস্য মো:সামিম আক্তার, বিভিন্ন সম্পাদকীয় পদে নেতাকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে। সাংগঠনিকেন্দ্রীয় কমিটির অনুমোদিত এই পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।

 

দলীয় সূত্রে জানা গেছে, কমিটিতে ত্যাগী, সক্রিয় এবং দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নেতাকর্মীদের মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। নতুন নেতৃত্ব জেলার বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন ইস্যুতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা গেছে। অনেক নেতাকর্মী নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন।

 

কেন্দ্রীয় কমিটির অনুমোদিত এই পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।


আপনার মতামত লিখুন :

One response to “চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ২৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন”

  1. bingo 888 says:

    [8113]Bingo 888 Login at APK Download – Legit na Online Slots,Mag-bingo 888 na para sa legit na online slots at casino gamit ang GCash. Madali ang login at APK download para makapaglaro agad. Sali na at mag-enjoy! visit: bingo 888

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category