• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক
সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বগুড়া প্রতিনিধি: চাকরি জাতীয়করণের দাবিকে সামনে রেখে বগুড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় বগুড়া সেন্ট্রাল হাই স্কুলের অ্যাডভোকেট আব্দুল বারী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আলহাজ্ব লুৎফর রহমান।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন। এছাড়া আলহাজ্ব সাইফুল ইসলাম, মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

 

বক্তারা শিক্ষকদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিনুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. বুলবুল হাসান নির্বাচিত হন।

 

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম।

 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।
এছাড়া বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর কমিটির সভাপতি হিসেবে মো. হারুনুর রশিদ নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

৫ responses to “চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  1. betfred says:

    [5246]Betfred Official Login | সেরা অনলাইন ক্যাসিনো এবং স্লট গেম,betfred-এ লগইন করে উপভোগ করুন সেরা অনলাইন ক্যাসিনো গেম। বিকাশ দিয়ে সহজে টাকা জমা দিন এবং অ্যাপ ডাউনলোড করে স্লট গেমের নিয়ম জানুন। আজই যোগ দিন। visit: betfred

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category