• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত-শিবিরের ‘মিথ্যাচারের’ প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু মান্ডা ৭১ নং ওয়ার্ড পেয়ার আলী গলির আলোচিত গথিত মাদক ব্যবসায়ী রকেট মামুনকে গ্রেফতার করে মুগদা থানার পুলিশ রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ পরিবারের হাল ধরতে সৌদি গিয়ে আকামা-চাকরি না পেয়ে জেল খেটে দেশে ফিরলেন তহর আলী ধামইরহাটে আত্রাই নদীত ডুবে দুই শিশুর মৃত্যু বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি গোমস্তাপুরে আমবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামায়াত-শিবিরের ‘মিথ্যাচারের’ প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জামায়াত-শিবিরের ‘মিথ্যাচারের’ প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 

 

শেখ মোহাম্মদ পারভেজ (ঢাকা)

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘মিথ্যাচার ও অপপ্রচার’ চালানোর অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, রাজনৈতিক স্বার্থে জামায়াত-শিবির সাধারণ শিক্ষার্থী ও জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য ও প্রচারণার মাধ্যমে ‘মিথ্যা তথ্য ও অপপ্রচার’ ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থী ও জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

ছাত্রদল নেতারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ধরনের অপপ্রচার বা রাজনৈতিক বিভ্রান্তির কাছে মাথা নত করবে না। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category