• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কিশোরগঞ্জে ১১ দলের ঐক্যবদ্ধ কর্মসূচি

Reporter Name / ৮২ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কিশোরগঞ্জে ১১ দলের ঐক্যবদ্ধ কর্মসূচি

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে শহরের পুরাতন থানা শহীদি মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
গণমিছিলে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি আব্দুল মোমেন শেরজাহান, খেলাফত মজলিসের সহ-সভাপতি মজিবুর রহমান, এলডিপির জেলা সেক্রেটারি খন্দকার মাহবুবুর রহমান, এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা এ. এম. এম. আব্দুল হক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফায়জুল হক উজ্জ্বল এবং পিএইচডি গবেষক জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের স্বার্থে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষে বড়বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category