• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, ফসল কাটা নিয়ে চিন্তা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব,মাঠে বিএনপির নেতাকর্মীরা 

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ 

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

তরুণ সমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। মঙ্গলবার (১০ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক প্রচারণামূলক কর্মশালায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশ জুড়ে খোঁজা হচ্ছে উদ্যোক্তা। তিনি আরও বলেন, দেশের তরুণ জনগোষ্ঠী আমাদের অন্যতম বড় সম্পদ। তাদের মধ্যে অনেক মেধা, সৃজনশীলতা ও নতুন কিছু করার আগ্রহ রয়েছে। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা। তরুণরা যেন শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, সে জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।তিনি আরও বলেন, একজন তরুণ উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থানই তৈরি করেন না, বরং অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। তাই নতুন উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের উদ্যোগকে বাস্তবায়নের সুযোগ করে দিতে হবে। ব্যাংকিং অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা, দক্ষতা ও বাজার সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ‘উদ্যোগ (UDYOG)’ অর্থাৎ Upazila Driven Youth Opportunity for Growth কর্মসূচির আওতায় এ প্রচারণামূলক কর্মশালার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে কর্মরত সকল তফসিলি ব্যাংক। কর্মশালায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, তাদের উদ্ভাবনী উদ্যোগ চিহ্নিতকরণ, অর্থায়নের সুযোগ, আবেদন প্রক্রিয়া ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকির সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, শিক্ষাবিদ, স্থানীয় তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচিতে আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

One response to “তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category