• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ও প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ও প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপি আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ও প্রমিলা (নারী) ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫সেপ্টেম্বর) সকাল ১০ টায় বেনীদুয়ার গ্রামবাসীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখরাজুল ইসলাম চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ পৌর শাখার সভাপতি আবির হোসেন মিলন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদ, বেনীদুয়ার ধর্মপল্লীর সহকারি পাল-পুরোহিত বিনেশ তিগ্যা, মোস্তাফিজুর রহমান বাবু, সাকিব চৌধুরী প্রমুখ। খেলার সভাপতিত্ব করেন বেনীদুয়ার ধর্মপল্লীর সহকারি পাল পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া। বিকালে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা একটি সমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলার অন্যতম মাধ্যম। বিশেষ করে তরুণ সমাজকে সঠিক পথে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category