• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার জাতির প্রয়োজনে আট দফা এক দফায় রূপ নেবে: জামায়াত আমির ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন। মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি—তিন অঙ্গনে সক্রিয় আলেয়া জাহান মৌ ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার ব্যক্ত

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও

ঝরে পড়া রোধে অঙ্গীকার ব্যক্ত

 

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশুদের ঝরে পড়া রোধে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার আলো থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শপথগ্রহণ করানো হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ধামইরহাট ওয়ার্ল্ড ভিশন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় নানান আয়োজনের মাধ্যমে অঙ্গীকার ও গ্রপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর রাজু ইউলিয়াম রোজারিও, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, এপি ম্যানেজার লাবলু খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের ভবিষ্যৎ গঠনের পথে বড় বাধা। এসব সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিবাহের কারণে শিশুদের স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়। অন্যদিকে, শিশুশ্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। দারিদ্র্য, অসচেতনতা ও পারিবারিক নানা সংকটের কারণে অনেক শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে। এসব সমস্যা সমাধানে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১৭২৫-২৩৩৯৩৪
১৬/৯/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category