• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির আলোচনা সভা সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকা–পাবনা ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি গোমস্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা, মালিকানা নেই দাবি চিকিৎসকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ ৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

নগরবাড়ী নদীবন্দর ও ইপিজেড চালুর ঘোষণা এমপি শিমুল বিশ্বাসের

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নগরবাড়ী নদীবন্দর ও ইপিজেড চালুর ঘোষণা এমপি শিমুল বিশ্বাসের

 

 

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

পাবনার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে নগরবাড়ী নদীবন্দর ও নগরবাড়ী ইপিজেড চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাস।

সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, নগরবাড়ী নদীবন্দর ও ইপিজেড চালু হলে পাবনার ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে নতুন গতি আসবে। পাশাপাশি এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

শিমুল বিশ্বাস বলেন, নগরবাড়ীকে ঘিরে যোগাযোগ ও বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিল্পকারখানা স্থাপনের পরিবেশ তৈরি করা হবে। এর মাধ্যমে পাবনাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, নগরবাড়ী নদীবন্দর সক্রিয় হলে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে নৌপথে পণ্য পরিবহন সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে। অন্যদিকে ইপিজেড চালু হলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

নগরবাড়ী নদীবন্দর ও ইপিজেড চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে পাবনার শিল্প, বাণিজ্য ও যোগাযোগ খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। নগরবাড়ী নদীবন্দরকে ঘিরে বাণিজ্যিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথাও বিভিন্ন সূত্রে উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category