• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

পাবনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু পরিবর্তনে সচেতনতার আহ্বান

Reporter Name / ১৫০ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

পাবনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু পরিবর্তনে সচেতনতার আহ্বান

 

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

 

পাবনা জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার পাবনায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ অভিযান, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

সকাল ১০টায় পাবনা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান এবং সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কালেক্টরেট চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করা হয়।

 

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি মো. আকতারুজ্জামান, জেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুস সামাদ মন্টু, কে এম মুসা, রেহানুল ইসলাম বুলাল এবং পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক সাইদুর রহমান।

 

অনুষ্ঠানে সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, পাবনা মো. ইউসুফ আলী স্বাগত বক্তব্য দেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা এবং একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন।

 

আলোচনা সভায় জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, রেস্তোরা মালিক সমিতির সভাপতি, জেলা অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জলবায়ু ও সবুজায়ন সংস্থার সভাপতি মো. কামাল হোসেন এবং গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রাবনসহ বিভিন্ন বক্তা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচিতে জুলাই যোদ্ধা, বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধি, পরিবেশবিষয়ক এনজিও, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category