পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রবিবার (২৬ জুলাই) ২০২৬ খ্রিস্টাব্দে জেলার সার্বিক পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং হাইওয়ে, সিআইডির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সকল ইউনিট ও থানার কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। তিনি তাদের পেশাগত দক্ষতা, কর্মনিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জুন-২০২৬ এর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ এবং শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ঈশ্বরদী সার্কেলের সার্কেল অফিসার নির্বাচিত হওয়ায় তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।
https://shorturl.fm/DGRvh