পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন।
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ ( পাবনা)
পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয় হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পুলিশ ফাঁড়ির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। রবিবার (১২ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ এ সময় পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্সদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন,মাদক বিরোধী অভিযান ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন,এবং সেবার মান আরো উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং করার দিকনির্দেশনা প্রদান করেন।