• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ বগুড়া সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ‘গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার হাতে সম্মাননা স্মারক

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬
বগুড়া সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ‘গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার হাতে সম্মাননা স্মারক

 

এস এম সালমান হৃদয় বগুড়াঃ

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বগুড়া সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে গৌরব ও স্বীকৃতি অর্জন করেছে গোকুল ইউনিয়ন পরিষদ। উক্ত বিশ্ব জনসংখ্যা দিবসে প্রধান অতিথি হিসেবে বগুড়া সদর-৬আসনের মাননীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ক্রেস্ট প্রদান করেন গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোকুল ইউনিয়ন পরিষদকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বগুড়া সদর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গোকুল ইউনিয়ন পরিষদের এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোকুল ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হওয়ার পর থেকেই নিরলসভাবে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর সুদক্ষ নেতৃত্ব, সততা এবং উন্নয়নমুখী কর্মপরিকল্পনার কারণেই আজ গোকুল ইউনিয়ন পরিষদ এই শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে এই ইউনিয়নটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই গৌরবময় অর্জন সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি সবসময় আনন্দের এবং এটি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এই অর্জন আমার একার নয়, এটি গোকুল ইউনিয়নের সর্বস্তরের জনগণের ভালোবাসা এবং সহযোগিতার ফসল। নির্বাচিত হওয়ার পর থেকে আমি জনগণের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনেও গোকুল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
এদিকে গোকুল ইউনিয়ন পরিষদ বগুড়া সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় এবং চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার এই সাফল্যে ইউনিয়নের সাধারণ জনগণ ও সুধীমহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

২ responses to “বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ বগুড়া সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ‘গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার হাতে সম্মাননা স্মারক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category